বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে স্কুলে মদের গুদাম, ২২ বোতল মদসহ গ্রেফতার ১

পঞ্চগড়ে স্কুলে মদের গুদাম, ২২ বোতল মদসহ গ্রেফতার ১

ছবি: প্রতিনিধি

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নাইট গার্ডের কক্ষ থেকে দেশীয় তৈরি ২২ বোতল মদ উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল।

অভিযান চলাকালে মদ কেনার সময় বাবু ইসলাম নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তাকে বর্তমানে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, স্কুল চত্বরে অবস্থিত নাইট গার্ডের কক্ষে দীর্ঘদিন ধরেই মাদকদ্রব্যের লেনদেন হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ২২ বোতল মদ জব্দ করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকসহ স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com