বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা আ. লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু: রাশেদ প্রধান গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট
লালমনিরহাটে ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব-এ “আর্য কল্যাণ ফাউন্ডেশনের” ভক্তসেবা কার্যক্রম

লালমনিরহাটে ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব-এ “আর্য কল্যাণ ফাউন্ডেশনের” ভক্তসেবা কার্যক্রম

লালমনিরহাট প্রতিনিধি:: বাংলাদেশ-শ্রী শ্রী রাধাগিরিধারি ইসকন মন্দির,বানিয়ার দীঘি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব পালন করা হয়েছে।

‎শুক্রবার ০৪ জুলাই বিকেলে লালমনিরহাটে  বাংলাদেশ–শ্রী শ্রী রাধাগিরিধারি ইসকন মন্দির, বানিয়ার দিঘি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
‎এর আগে,গত শুক্রবার শ্রী শ্রী রাধাগিরিধারি ইসকন মন্দির (বানিয়ার দিঘি) হতে শহরের কালেক্টরেট মাঠে রথযাত্রা নিয়ে আসে মন্দিরের হাজারো ভক্তগণ এবং আজ এই সনাতন ধর্মালম্বীদের মহাৎসব নানান আনুষ্ঠানিকতার  মাধ্যমে সমাপ্ত হয়।

‎এ সময়ে, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা নিরাপত্তায়  নিয়োজিত ছিলেন।

‎এরই মাঝে একটি স্বেচ্ছাসেবী সংগঠন “আর্য কল্যাণ ফাউন্ডেশন” হাজার দর্শকের মাঝে জল ও ফল প্রসাদ বিতরণ করেন। ভক্তদের সেবায় নিবেদিত এই ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা টিমের উদ্যোগে আগত হাজারো ভক্তের জন্য পানীয় জল, মৌসুমি ফল ও প্রসাদের বিশেষ ব্যবস্থাপনা করা হয়। এই সেবামূলক কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র আহ্বায়ক শ্রী অনুকূল চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার জয়।

‎এছাড়াও, রংপুর জেলা থেকে আগত শ্রী দেবাশীষ রায়ের নেতৃত্বে দশ সদস্যের একটি দল সার্বিকভাবে এই আয়োজনে যুক্ত হয়ে ভক্তদের নিরলসভাবে সেবা প্রদান করে। তাঁদের সহানুভূতিশীল ও আত্মনিবেদিত মানসিকতা সকলের প্রশংসা অর্জন করে।

‎এই রথযাত্রা শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয়, বরং এটি ভক্তি, সেবাপরায়ণতা ও সামাজিক সংহতির এক উজ্জ্বল নিদর্শন। আর্য কল্যাণ ফাউন্ডেশনের এই অংশগ্রহণে তা আরও গভীর অর্থ লাভ করেছে।

‎”আর্য কল্যাণ ফাউন্ডেশন” দীর্ঘদিন ধরে সনাতনী সমাজের মানবিক ,নৈতিক ও প্রযুক্তিগত বিকাশে কাজ করে চলেছে। রথযাত্রা উপলক্ষে এই সেবামূলক উদ্যোগ সেই ধারাবাহিক প্রচেষ্টারই এক যুগোপযোগী প্রকাশ বলে জানান সংগঠনের উপস্থিত সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com