বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
মাজারে বর্বর হামলা: খাজা আবুল শাহ্ চিশতীর ভক্তদের প্রতিবাদে উত্তাল কালীগঞ্জ

মাজারে বর্বর হামলা: খাজা আবুল শাহ্ চিশতীর ভক্তদের প্রতিবাদে উত্তাল কালীগঞ্জ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হযরত খাজা আবুল শাহ্ চিশতী (কুচবিহার) এর মাজার শরীফে হামলা ও ভাংচুরের ঘটনায় প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১জুলাই)দুপুরে মাজার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাজারের খাদেম জাহাঙ্গীর শাহ্ চিশতীর পরিবার, মাজারের ভক্তবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী কালীগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি সেজ্জাদুল শীস। তিনি বলেন, “মাজার ভাংচুর ও ফ্যাসিবাদী কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না।”

এ সময় খাজা আবুল শাহ্ চিশতী (কুচবিহার) মাজারের খাদেম জাহাঙ্গীর শাহ্ চিশতী তার পরিবারের নিরাপত্তা চেয়ে মাজার ভাংচুরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তিনি অভিযোগ করে বলেন, “এর আগে প্রথমবার যখন মাজার ভাঙচুর করা হয়, তখন আমরা কালীগঞ্জ থানায় অভিযোগ করেছিলাম। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এরপর সেই মামলার বাদী আমার স্ত্রী রাবেয়াকে হুমকি দিয়ে মামলা তুলে নিতে বলা হয় এবং আমাদের ওপর হামলা চালানো হয়।”

তিনি আরও বলেন, “এই বিষয়ে আমি যখন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিককে জানাই, তিনি বলেন—আপনি মামলার বীজ গারছেন, মামলা তো হবেই। এখন তারা আরও কিছু করবে।”

বক্তারা বলেন, ধর্মীয় স্থানের ওপর হামলা ও ভাংচুর দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খাইরুল ইসলাম/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com