বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ থোকায় থোকায় ইউক্রেন জাতের আঙুরে বদলে গেছে গাজীপুরের চিত্র পাম্পে পাম্পে হাহাকার, তেলের জন্য দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা সারা দেশে চাঁদাবাজ গডফাদার ৬৫০, দিশেহারা ব্যবসায়ীরা; জনমনে ক্ষোভ যুদ্ধের প্রভাব: প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতিতে চাপে বাংলাদেশ গাইবান্ধায় পরিবার রাজি না হওয়ায় বিষপানে তরুণীর মৃত্যু, প্রেমিক হাসপাতালে
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, জানাল কাতার

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, জানাল কাতার

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে সোমবার (২৩ জুন) রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত এ ঘাঁটিতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটি। তবে এটির আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাতার জানিয়েছে, ইরান সবমিলিয়ে ১৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

এরআগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সের কাছে দাবি করেছিলেন, তাদের ঘাঁটিতে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত করেনি। তবে এখন কাতার জানাল অন্তত একটি মিসাইল ঘাঁটিতে আছড়ে পড়েছে।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের মিসাইল হামলায় কোনো আমেরিকান নাগরিক আহত বা নিহত হননি। এছাড়া কোনো কাতারিও ক্ষতিগ্রস্ত হননি।

ইরানের হামলার পর দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানকে শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার আগে ইরান তাদের আগাম সতর্কতা দেয়। এ কারণে হতাহত এড়ানো গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com