বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ থোকায় থোকায় ইউক্রেন জাতের আঙুরে বদলে গেছে গাজীপুরের চিত্র পাম্পে পাম্পে হাহাকার, তেলের জন্য দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা সারা দেশে চাঁদাবাজ গডফাদার ৬৫০, দিশেহারা ব্যবসায়ীরা; জনমনে ক্ষোভ যুদ্ধের প্রভাব: প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতিতে চাপে বাংলাদেশ গাইবান্ধায় পরিবার রাজি না হওয়ায় বিষপানে তরুণীর মৃত্যু, প্রেমিক হাসপাতালে
ইরানের জন্য অপেক্ষা করছে বড় ট্র্যাজেডি

ইরানের জন্য অপেক্ষা করছে বড় ট্র্যাজেডি

অনলাইন ডেস্ক: শান্তি না এলে ইরানের জন্য বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের হাতে এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে বলেও ইরানকে সতর্ক করে দিয়েছেন তিনি।

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন। রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানকে সতর্ক করে বলেন, “এই অবস্থা আর চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি নেমে আসবে যা গত আট দিনে দেখা ঘটনাগুলোর চেয়েও ভয়াবহ হবে।”

তিনি বলেন, “মনে রাখবেন, আমাদের সামনে এখনও অনেক লক্ষ্যবস্তু রয়েছে।”

ট্রাম্প জানান, “আজ রাতে আমরা যে হামলা চালিয়েছি তা ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করব— নিখুঁতভাবে, দ্রুতগতিতে ও দক্ষতার সঙ্গে। এদের অনেককেই কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করা সম্ভব।

ট্রাম্প আরও দাবি করেন, বিশ্বে আর কোনো সামরিক বাহিনী নেই যারা এমন অভিযান চালাতে পারত, যেমনটি আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন আগামীকাল সকাল ৮টায় (পেন্টাগনে) একটি সংবাদ সম্মেলন করবেন, যেখানে এই হামলা সম্পর্কিত বিস্তারিত তুলে ধরা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com