বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
বাবার মৃত্যুতে কান্না নয়, নির্জন দ্বীপে শোক ভাগ করেছিলেন প্রিয়াঙ্কা

বাবার মৃত্যুতে কান্না নয়, নির্জন দ্বীপে শোক ভাগ করেছিলেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক: হাতে ‘ড্যাডিজ লিটল গার্ল’—লেখাটি প্রমাণ করে বাবাকে নিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক কতটা আবেগে জড়ানো। ২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রীর বাবা ডা. অশোক চোপড়া। আর বাবাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু তার শোক প্রকাশের ধরন ছিল একেবারে আলাদা।

বাবার মৃত্যুর মাত্র ছয় দিনের মাথায় মা মধু চোপড়ার জন্মদিন পালন করেন প্রিয়াঙ্কা। অনেকে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন—এমনকি সমালোচনাও করেছিলেন কেউ কেউ। কাঁদেননি, শোক পালন করেননি, বরং মা ও ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। তবে প্রিয়াঙ্কার মতে, সেটাই ছিল তার নিজের মতো করে শোক প্রকাশের উপায়।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বাবার মৃত্যুর পর তার পরিবারে নেমে আসে নিস্তব্ধতা। মা মধু চোপড়া নিজের কষ্ট ছেলেমেয়েদের সামনে প্রকাশ করেননি। এমন অবস্থায় পরিস্থিতি বুঝে প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নেন, পরিবারকে নিয়ে কিছু সময়ের জন্য দূরে কোথাও চলে যাওয়ার।

অভিনেত্রী তার মাকে ও ভাইকে নিয়ে চলে যান ব্রিটেনের একটি নির্জন দ্বীপে। প্রথম কয়েক দিন কেউ কারও সঙ্গে খুব একটা কথা বলেননি। কিন্তু ধীরে ধীরে কথোপকথন শুরু হয়, খোলামেলা আবেগ প্রকাশও। তিনজন একসঙ্গে কেঁদেছেন, শোক ভাগ করে নিয়েছেন।

প্রিয়াঙ্কা জানান, আমরা একে অপরের সঙ্গে আবার বন্ধনের জায়গায় ফিরেছিলাম। ভাঙা হৃদয়গুলো একসঙ্গে জোড়া লেগেছিল ওই সফরে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com