বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
পটুয়াখালীতে ভিপি নুরের ওপর হামলা, পরে অবরুদ্ধ

পটুয়াখালীতে ভিপি নুরের ওপর হামলা, পরে অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উলানিয়া বাজারে একটি কর্মসূচিতে অংশ নিতে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় নুরুল হক নুর ছাড়াও তার সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিপি নুরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়।

হামলার পর বিকেলে তিনি গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে গেলে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে বিস্তারিত কিছু এখনো বলা যাচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) সকালে ভিপি নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গলাচিপা শহরের সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি পৌরমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তব্যকালে ভিপি নুর দাবি করেন, ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হতো না।

এ ছাড়া তিনি স্থানীয় গলাচিপা-বন্যাতলী সড়ক উন্নয়ন প্রকল্প নিয়ে বিএনপির এক ঠিকাদারকে উদ্দেশ করে বলেন, ঠিকমতো কাজ না করায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে।

তার এসব বক্তব্যের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com