বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
লালমনিরহাট মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্টের বিশেষ অভিযান!

লালমনিরহাট মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্টের বিশেষ অভিযান!

মাহবুবুর রহমান, স্টাফ রিপোর্টার:: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটের সামনে লালমনিরহাট রংপুর মহাসড়কে বিআরটিএ কর্তৃক পরিচালিত হলো বিশেষ মোবাইল কোর্ট। এস এম শাফায়াত আক্তার নূর (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও মোটরযান পরিদর্শক (বি আর টি এ) সাজ্জাদুর রহমান মোবাইল কোর্টটি পরিচালনা করেন।

বৃহস্পতিবার (১২ ই জুন) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটের সামনে লালমনিরহাট রংপুর মহাসড়কে বিআরটিএ কর্তৃক আয়োজিত এস এম শাফায়াত আক্তার নূর (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) এর নেতৃত্বে ও মোটরযান পরিদর্শক সাজ্জাদুর রহমান এর তত্ত্বাবধানে দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় ট্রাফিক সার্জেন্টও উপস্থিত ছিলেন। মোটরযানের বৈধ কাগজপত্রাদি, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক, ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত যাত্রী বহন, মোটরযানের বেপরোয়া গতি বিশেষভাবে তদারকি করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মোটরযান পরিদর্শক সাজ্জাদুর রহমান বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মোটরযান আইন অমান্যকরীর সংখ্যা ক্রমে বেড়েই চলছে। এ কারণে সড়ক দুর্ঘটনা সহ সড়ক ও মহাসড়কে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং জনগণের ভোগান্তি বেড়েই চলছে মর্মে আমরা বেশ কিছুদিন থেকেই এ অভিযান পরিচালনা করে আসছি। এতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হচ্ছে। তিনি আরো বলেন আমাদের এ অভিযান চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com