বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনার নেতা আবু বক্কর সিদ্দিকের আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি এনসিপির খুলনা জেলা সমন্বয় কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকের বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। আবু বক্কর সিদ্দিক কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের আব্দুল মালেক গাজীর পুত্র।

ওই ভিডিওতে দেখা যায়, এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক ও একজন নারী ভিডিও কলে অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন।

এমন একটি ভিডিও ক্লিপ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব মারুফ বিল্লাহ বলেন, আবু বক্কর সিদ্দিক ৫ আগস্ট পর্যন্ত স্বৈরাচার সরকারের আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। এখন এনসিপির খুলনা জেলার সমন্বয় কমিটিতে তার নাম দেখে আমরা বিস্মিত হয়েছি।

তবে এই ভিডিওটি অনেক দিন আগের বলে এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক দাবি করেন।

কয়রা উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, আবু বক্কর সিদ্দিকের ছড়িয়ে পড়া ভিডিওটি খুবই আপত্তিকর। এ ধরনের লোকজনকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না সামাজিকভাবে তাদের বয়কট করা উচিত বলে মনে করছি।

জাতীয় নাগরিক পার্টির খুলনার সংগঠক মো. রাহাত হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি ।

যেহেতু এটি তার একান্ত ব্যক্তিগত নৈতিক স্খলন, এর দায় কোনোভাবেই সংগঠন নেবে না। তারপরও এ বিষয় তার কাছে নোটিশ করা হয়েছে। তিনি উপযুক্ত জবাব দিতে না পারলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য ওহিদুজ্জামান বলেন, এই ভিডিওটি সম্পর্কে আমার জানা নেই। তবে কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com