বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক
লালমনিরহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র চিরুনী অভিযান

লালমনিরহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র চিরুনী অভিযান

মাহবুবুর রহমান,স্টাফ রিপোর্টার:: লালমনিরহাট-রংপুর মহাসড়কের হাড়িভাঙ্গা এলাকায় শহর থেকে আসার সময় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জেলা প্রশাসনের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান।

ঈদুল আযহা উপলক্ষে যাত্রী ভোগান্তি ঠেকাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক (বিআরটিএ) আয়োজনে এ চালানো এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

শুক্রবার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাব। কেউ নিয়ম লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরে জানান, অভিযানকালে ফিটনেস বিহীন একটি বাস আটক করা হয় এবং ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com