বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক! ত্রাণ মন্ত্রীর মুখোমুখি জেলা বিএনপি: পুনর্বাসন কেন্দ্র রংপুরে রাখতে প্রধানমন্ত্রীর টেবিলে চিঠি! স্বামী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর
সরকারে যে-ই থাকুক আমরা একটা সুস্থ পরিবেশ চাই : পিয়া জান্নাতুল

সরকারে যে-ই থাকুক আমরা একটা সুস্থ পরিবেশ চাই : পিয়া জান্নাতুল

নিজস্ব প্রতিবেদক::দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করে শোবিজ অঙ্গনে পথচলা শুরু তার। ‘চোরাবালি’-তে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। অভিনয় জীবনের পাশাপাশি বর্তমানে আইনজীবী পেশায় ব্যস্ত রয়েছেন পিয়া।

তবে শোবিজ অঙ্গনেও রেখেছেন নিয়মিত পথচলা।
সম্প্রতি সম্পূর্ণা বাংলাদেশ প্রদত্ত ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৫’-এর সম্মাননা পেয়েছেন পিয়া জান্নাতুল। রবিবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন পিয়া।

জানান, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন।
আরো পড়ুন
কাঠগড়ায় উল্টো ফিরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া
কাঠগড়ায় উল্টো ফিরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া

পিয়া বলেন, ‘আমার কয়েকটা পরিচয় আছে। আমি একজন ফ্যাশন মডেল। একজন ব্যবসায়ী।


সেই সঙ্গে আমি একজন আইনজীবী। আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না। পাশাপাশি আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বলতে পারি, সরকারে যেই থাকুক আমরা একটা সুস্থ পরিবেশ চাই। আন্দোলন কমে আসুক। যে যার চাওয়া পাওয়া আছে, আপনারা সরকারকেও সময় দিন।
সরকারও আপনাদের কথা শুনবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com