বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, ইউএনও-সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির রাজপথের ডাক

ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, ইউএনও-সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির রাজপথের ডাক

রাশেদুল ইসলাম রাশেদ,গাইবান্ধা: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ডাক দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।

কর্মসূচির ঘোষণা দিয়ে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচি থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।

সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক বলেন, ফ্যামিলি কার্ডের জরিপকারী নিয়োগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একই সঙ্গে সরকারবিরোধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তারা বিষয়টি নিয়ে মাঠে থাকবেন।

এদিকে, পৌর বিএনপির এক নেতাও একই অভিযোগ তুলে জানান, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্ব বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত বা অনিয়ম মেনে নেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করা হবে।

তবে বিএনপির নেতাদের করা এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

 

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com