বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী
পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্মারকলিপি

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্মারকলিপি

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের তারবিয়াত ও মানবসম্পদ সম্পাদক শাহিদ আল ইসলাম, পঞ্চগড় জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শিশির আসাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসান বসুনিয়া, জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশ শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com