বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে অতর্কিত হামলা শিকার সাংবাদিক সহ আহত ২

কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে অতর্কিত হামলা শিকার সাংবাদিক সহ আহত ২

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর।! গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের ওপর বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক হাবিবপুর এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক হাবিবুর রহমান এবং তাঁর সঙ্গে থাকা রফিউল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেশাগত কাজের অংশ হিসেবে একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে সাংবাদিক হাবিবুর রহমান অভিযুক্ত আনসার সদস্য শরিফা আক্তারের বাড়ির সামনে যান। সেখানে পৌঁছামাত্রই অভিযুক্ত শরিফা আক্তার ও তাঁর স্বামী হানিফ, বিলকিস বেগম ও মোহাম্মদ আলী সহ অন্তত ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় সাংবাদিক হাবিবুর রহমান এবং রফিউল ইসলাম রক্তাক্ত ও গুরুতর আহত হন। সন্ত্রাসীরা তাঁদের প্রচণ্ড মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হামলায় সাংবাদিক হাবিবুর রহমানের মাথায় তীব্র আঘাত লেগেছে এবং তাঁর মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com