বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি
গ্রামীণ জনপদে দুর্ভোগের অবসান, সুন্দরগঞ্জে সিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন

গ্রামীণ জনপদে দুর্ভোগের অবসান, সুন্দরগঞ্জে সিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পশ্চিম জামাল জামে মসজিদ থেকে হাফিজার রহমানের বাড়ি পর্যন্ত ৫৮ মিটার (প্রায় ১৯০ ফুট) সিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে নেওয়া এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় টিআর কর্মসূচির অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধন করেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমানের প্রতিনিধি, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির ও প্রকল্প চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রকল্প চেয়ারম্যান শফিকুল ইসলাম শামীম বলেন, “কাজের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কোনো ধরনের পিসি (কমিশন) ছাড়াই শতভাগ সততার সঙ্গে প্রকল্পের অর্থ ব্যয় করে সিসি রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে—এটাই আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সানজু মিয়া, হাফেজ মাওলানা সামিউল ইসলাম, ক্বারী মো. ওসমান, মাওলানা রফিকুল ইসলাম রফিক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. সাহেব মিয়া, রফিকুল ইসলাম, রাজু আহম্মেদ, যুবনেতা শেখ সাদি, মধ্যহাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে দীর্ঘদিন ধরে সড়কটি কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সিসি রাস্তা নির্মাণের ফলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com