বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের ৩ শিশুর তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব : মির্জা ফখরুল চট্টগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ২০২৫-এর প্রশ্নে পরীক্ষা নেওয়া সেই কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি গুরুদাসপুরে ৩৫ পরিবার অবরুদ্ধ, ইউএনওর হস্তক্ষেপে খুলল চলাচলের পথ দুলুর শুরু করা ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে লালমনিরহাটে- মির্জা ফখরুল গাজীপুরের কোনাবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগ আলোকিত লালমনিরহাটের প্রথম কর্মসূচি-যৌতুকবিহীন বিয়ে ৭ জোড়া সেনাবাহিনী পরিচালিত ঘাঘট প্রকল্পে হামলা-লুটপাটের অভিযোগ, হত্যার হুমকি; থানায় মামলা প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রধান শিক্ষক বরখাস্ত
সেনাবাহিনী পরিচালিত ঘাঘট প্রকল্পে হামলা-লুটপাটের অভিযোগ, হত্যার হুমকি; থানায় মামলা

সেনাবাহিনী পরিচালিত ঘাঘট প্রকল্পে হামলা-লুটপাটের অভিযোগ, হত্যার হুমকি; থানায় মামলা

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর তাজহাটের পানবাড়ি এলাকায় সেনাবাহিনী পরিচালিত ঘাঘট ও জিনাই নদীর প্রবাহ পুনরুদ্ধার প্রকল্পের খননকাজে হামলা, ভাঙচুর, লুটপাট এবং প্রকল্পসংশ্লিষ্টদের হত্যার হুমকির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের অভিযোগ, সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে সরকারি উন্নয়নকাজে বাধা দেওয়া হয়েছে এবং প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৩০ জুন ২০২৬ দুপুর আড়াইটার দিকে তাজহাটের পানবাড়ি এলাকায় প্রকল্পের খননকাজ চলাকালে একদল ব্যক্তি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বাসিন্দাদের উসকে দেয়। পরে তারা প্রকল্প এলাকায় গিয়ে খননকাজে বাধা সৃষ্টি করে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা এর আগেও ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে একাধিকবার চাঁদা দাবি করেছিল। সেনাবাহিনী পরিচালিত সরকারি প্রকল্প হওয়ায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়।

হামলার সময় প্রকল্পে ব্যবহৃত ড্রেজার, এক্সকাভেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। পাশাপাশি প্রায় ২৪ লাখ টাকার মালামাল ও ১ লাখ ২৮ হাজার টাকা নগদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এ সময় প্রকল্পে কর্মরত শ্রমিক ও সংশ্লিষ্টদের মারধর করা হয় এবং ঠিকাদারসহ কয়েকজনকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ ঘটনায় সরকারি উন্নয়নকাজে বাধা, সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাজহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আরপিএমপি মামলা নম্বর-০৩/১২৫, যার ধারাগুলো হলো ১৪৩, ৩২৩, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ (পেনাল কোড, ১৮৬০)।

অভিযোগে আরও বলা হয়েছে, এ হামলার ফলে সেনাবাহিনী পরিচালিত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে।

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার অভিযোগে মামলা রুজু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com