বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দের জেরে চাঁদাবাজী মামলা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেস্টা রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু পঞ্চগড়ে পাগলা শিয়ালের হামলায় ৫ জন আহত, একটি শিয়ালকে পিটিয়ে হত্যা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা প্রাথমিকের সঙ্গে বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষকরাও প্রশিক্ষণের আওতায় আসছেন আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না যুবদল-ছাত্রদল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নীলফামারীতে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ক্যালকুলেটরে হিসাব করে ‘১৫ শতাংশ কমিশন’ আদায়ের অভিযোগ দেবীগঞ্জের পিআইওর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল হত্যার পর লাশ গুমের চেষ্টা, প্রেমিকাসহ আটক ৪
ক্যালকুলেটরে হিসাব করে ‘১৫ শতাংশ কমিশন’ আদায়ের অভিযোগ দেবীগঞ্জের পিআইওর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

ক্যালকুলেটরে হিসাব করে ‘১৫ শতাংশ কমিশন’ আদায়ের অভিযোগ দেবীগঞ্জের পিআইওর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের (ইউপি সদস্য) সঙ্গে প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণ ও অর্থ লেনদেন নিয়ে কথোপকথন হয়। ভাইরাল হওয়া ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে ক্যালকুলেটর ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের ১৫ শতাংশ হিসাব করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, এক ইউপি সদস্যের ৮ টন গমের প্রকল্পের হিসাব করে তিনি বলেন, “৩২ হাজার ইন্টু ৮, ২ লাখ ৫৬ হাজার। এর ১৫ শতাংশ দিলে ৩৮ হাজার টাকা আসে।” এ সময় সংশ্লিষ্ট সদস্য কমিশনের পরিমাণ কমানোর অনুরোধ জানালে পিআইও বলেন, “মেম্বারদের কোনোদিন লাভ হয় না।”

অন্য এক প্রকল্পের ক্ষেত্রে ১ লাখ ৬২ হাজার টাকার বরাদ্দের ১৫ শতাংশ হিসাব করে তিনি ২৪ হাজার টাকা দাবি করেন বলে ভিডিওতে শোনা যায়। এছাড়া ১ লাখ ২০ হাজার টাকার একটি টিআর প্রকল্পের বিপরীতে ১৮ হাজার টাকা কমিশনের হিসাব করতেও দেখা যায় তাকে।

ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন সদস্য কমিশনের পরিমাণ কমানোর অনুরোধ করছেন এবং কাজ শতভাগ বাস্তবায়নের দাবি করছেন। এ সময় পিআইও বিভিন্ন মন্তব্যের মাধ্যমে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যান।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, “ওরা কাজ না করেই বিল নিতে আসছিল। সে কারণেই এসব কথা হয়েছে। ঘুষ বা কমিশন নেওয়ার অভিযোগ সঠিক নয়।”


এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করব। পাশাপাশি স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ভিডিওটির সত্যতা যাচাই এবং অভিযোগের বিষয়ে প্রশাসনিক তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com