বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
সারা দেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

সারা দেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

ডেস্ক রিপোর্ট :: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবনতি এবং সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ ও ১৫ জুন দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংসদে ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও আন্দোলন অব্যাহত থাকবে। এটি জোটের তৃতীয় ধাপের কর্মসূচি হিসেবে চলমান আন্দোলনের অংশ বলেও উল্লেখ করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ জুন দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে একযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুন একযোগে চট্টগ্রামে সমাবেশ এবং রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ করবে ১১ দলীয় জোট।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ভিনদেশের স্বার্থ চরিতার্থ করতে সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ঘোষণা দিয়ে তিনি সরকারের গণবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে রাজপথে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সরকারের ১০০ দিনের দেশ পরিচালনায় জনগণের অধিকার রক্ষার কোনো প্রতিফলন দেখা যায়নি উল্লেখ করে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com