বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত এবারের বিশ্বকাপে অতিরিক্ত ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের উঠান বৈঠক অনুষ্ঠিত অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন পঞ্চগড়ে চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে প্রসব করানোর অভিযোগ; ক্লিনিকের লাইসেন্স হালনাগাদ না থাকার তথ্য
ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ

ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট :: গাইবান্ধায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৮) খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। এসময় বাড়ির ভিতর থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্র রাস্তায় বের করে আগুনে পোড়ানো হয়।

সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী এলাকার পেয়ারাপুর গ্রামে অভিযুক্তের বাড়িতে এই তাণ্ডব চালায় নিহতের পরিবার-স্বজনসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া তাণ্ডব চলে সাড়ে ৬টা পর্যন্ত। এসব ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সাথে ঘটনা সরাসরি বিভিন্ন ফেসবুক আইডি থেকেও লাইভ চালানো হয়।

পুলিশ, স্থানীয় সূত্র ও ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, বিকেলে একদল বিক্ষুব্ধ মানুষ অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে বেশ কয়েকজন যুবক ওই বাড়ির বারান্দায় উঠে লাঠি, শাবল ও লোহার রড দিয়ে বারান্দার ছাদ ও ঘরের চালা ভাঙচুর করে। একই সাথে বারান্দার গ্রিল ও গেটে ভাঙচুর করে। পরে বাড়ি-ঘরের ভিতরে ঢুকে থালা-বাসনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে রাস্তায় ফেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এসময় দুটি মোটরসাইকেলও জ্বালিয়ে দেওয়া হয়। এসময় উত্তেজিত জনতাকে পুলিশ নিবৃত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে শেষ পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একই সাথে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, বিকেল ৪টার পর নিহতের পরিবার, স্থানীয় জনতা ও একদল সুযোগ সন্ধানী মানুষ অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে। তারা বাড়িতে ঢুকে দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্র বের করে রাস্তায় ফেলে আগুন দেয়। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এসময় তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনো কেউ এজাহার দেয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ মাগরিব জানাজা শেষে মরদেহ দাফন হয়েছে। একই সাথে অভিযুক্তের মা ও বোন পুলিশ হেফাজতে আছে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com