বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত এবারের বিশ্বকাপে অতিরিক্ত ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের উঠান বৈঠক অনুষ্ঠিত অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন পঞ্চগড়ে চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে প্রসব করানোর অভিযোগ; ক্লিনিকের লাইসেন্স হালনাগাদ না থাকার তথ্য
অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন

অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অস্ত্রোপচারের সময় খুলে রাখা এক রোগীর স্বর্ণের চেইন হারানোর অভিযোগ উঠেছে এক সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিনের বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে নার্সদের একটি অংশ ডিউটি ছেড়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।


জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার বাসিন্দা রূপালি বেগম অস্ত্রোপচারের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। অপারেশনের আগে নিরাপত্তার স্বার্থে তার গলায় থাকা প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন খুলে রাখা হয়। রোগীর স্বজনদের অভিযোগ, চেইনটি রোগীর স্বামীর কাছে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট সিনিয়র স্টাফ নার্স তা নিজের কাছে রেখে দেন। পরে অপারেশন শেষে চেইনটি ফেরত চাইলে সেটি আর পাওয়া যায়নি।


এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন এবং পঞ্চগড় প্রেসক্লাবেও অনুলিপি জমা দেন। পরে বিষয়টি নিয়ে প্রতিনের বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হাসপাতালজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এর প্রতিবাদে সোমবার হাসপাতালের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন নার্সদের একটি অংশ। অভিযোগ রয়েছে, মানববন্ধনে অংশ নিতে গিয়ে অনেক নার্স দায়িত্বস্থল ছেড়ে বাইরে অবস্থান করায় হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবাদান কার্যক্রমে বিঘ্ন ঘটে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর স্বজন জানান, মানববন্ধনের কারণে প্রায় এক ঘণ্টা স্বাভাবিক সেবাকাজ ব্যাহত হয়। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভোগান্তির শিকার হতে হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স আলিফ নুরার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, পঞ্চগড় জেলা শাখার সভাপতি আমেনা খাতুন বলেন, অপারেশনের আগে একটি চেইন এক সিনিয়র স্টাফ নার্সের কাছে জমা ছিল। পরে সেটি হারিয়ে যায়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের কাছে একদিন সময় চাওয়া হয়েছিল।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, মানববন্ধনের বিষয়ে তার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে বিষয়টি অবহিত করে একটি চিঠি দেওয়া হয়েছিল। চেইন হারানোর ঘটনায় সংশ্লিষ্ট নার্সকে শোকজ করা হয়েছে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com