বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পুরোহিতের

কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পুরোহিতের

ডেস্ক রিপোর্ট :: জমিতে কৃষিকাজ করতে গিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে উত্তম গাঙ্গুলী (৪৭) নামে এক পুরোহিত নিহত হয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম গাঙ্গুলী ওই গ্রামের মৃত দুলাল গাঙ্গুলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে পুরোহিতের দায়িত্বও পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উত্তম গাঙ্গুলী কৃষিকাজ করতে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ বজ্রপাতে পুরোহিত নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে ও ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের ব্যবস্থা করা হবে।

উত্তম গাঙ্গুলীর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কৃষিকাজের পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠানে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করায় তিনি এলাকায় সুপরিচিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com