বিজ্ঞাপন:
স্কুলে ইয়াবা বিক্রির সময় আটক ৩

স্কুলে ইয়াবা বিক্রির সময় আটক ৩

ডেস্ক রিপোর্ট:: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে দুই ইয়াবা কারবারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাদক কারবারিদের ইয়াবাসহ আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান।

আটককৃতরা হলেন, সোয়াইতপুর গ্রামের নূরুল হকের ছেলে আক্তারুজ্জামান লিটন ও শাহারিয়া ইমন মাহিম। তাদেরকে ১৩ পিস ইয়াবাসহ এবং রানা নামে আরও একজনকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তারা সকলেই পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিপথগামী করছে।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ চলমান অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com