বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরিকুল ইসলাম ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০ মে দুপুরে ওই বৃদ্ধা দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যান। সেখান থেকে ফেরার সময় মেয়ের দেওয়া তরকারি ও মাছের ব্যাগ নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরিকুল ইসলাম তার ব্যাগ বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে নেয়।

অভিযোগ রয়েছে, পরে মেন্দের মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্ত যুবক হঠাৎ বৃদ্ধাকে জড়িয়ে ধরে ধর্ষণ করে। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। এরপর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রোববার (২৪ মে) রাতে ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ইব্রাহিমপুর এলাকার একটি মাঠে নিয়ে ওই বৃদ্ধাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com