বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, সাদুল্লাপুরে দুই গ্রামের মুখোমুখি অবস্থান কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা
মাদরাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মাদরাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাদরাসার শিশু শিক্ষার্থীকে (১০) বলাৎকারের অভিযোগে মমিনুল হক (২৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মমিনুল হক ওই মাদরাসার ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পত্নীতলা উপজেলার বরইল গ্রামের ফারুক হোসেনের ছেলে।

ধামইরহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে ধর্মীয় শিক্ষক মমিনুল হক মাদরাসার সকল শিক্ষার্থীকে এশার নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে পাঠিয়ে দেন। প্রয়োজনীয় কথা আছে বলে মাদরাসার ওই শিক্ষার্থীকে ডেকে একটি কক্ষে নিয়ে যান। পরবর্তীতে অনন্য শিক্ষার্থীদের অনুপস্থিতে তাকে ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষক তাকে বলাৎকার করেন। বিষয়টি জানাজানি হলে অভিযান চালিয়ে তাকে মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ওই শিক্ষার্থীর বাবা-মা ঢাকায় কাজ করে। সে বাবা-মাকে ছাড়াই ওই মাদরাসায় থেকে পড়াশোনা করতো। বলাৎকারের বিষয়টি সে তার বাবা-মাকে জানালে তার বাবা-মা মাদরাসার সভাপতিকে জানান। বিষয়টি জেনে ওই মাদরাসার সভাপতি নূর নবি থানায় বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com