বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি
ঈদের আগেই গাইবান্ধায় ৮ দোকানির স্বপ্ন পুড়ে ছাই

ঈদের আগেই গাইবান্ধায় ৮ দোকানির স্বপ্ন পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট :: গাইবান্ধার ফুলছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

বুধবার (২০ মে) ভোরে উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে এ অগ্নিকাণ্ড ঘটে।


স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে হাটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে সাঘাটার দুইটি ও গাইবান্ধার একটি ইউনিটসহ মোট ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে ওষুধ, মুদি, হার্ডওয়্যার, কাপড়, কসমেটিকসসহ বিভিন্ন দোকানের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে অনেক ব্যবসায়ী চরম ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জেহাদ আলী বলেন, ভোরে হঠাৎ আগুন লাগার খবর পাই। ছুটে এসে দেখি আমার দোকানসহ কয়েকটি দোকানের সব মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। অনেক কষ্টে ব্যবসা দাঁড় করিয়েছিলাম, এখন কীভাবে আবার শুরু করব বুঝতে পারছি না।

স্থানীয় ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় আটটি দোকান পুড়ে গেছে, তবে শতাধিক দোকান রক্ষা করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com