বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
লালমনিরহাটে নাসিরুদ্দিন পাটোয়ারী- ত্রাণমন্ত্রীকে মাফিয়া, ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের অবৈধ সম্পদ আছে বলে বিতর্কিত মন্তব্য

লালমনিরহাটে নাসিরুদ্দিন পাটোয়ারী- ত্রাণমন্ত্রীকে মাফিয়া, ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের অবৈধ সম্পদ আছে বলে বিতর্কিত মন্তব্য

নিজস্ব প্রতিনিধি :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের দইখাওয়া আমঝোল এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত খাদেমুল ইসলামের বাড়িতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

‎মঙ্গলবার (১৯ মে) নিহত খাদেমুল ইসলামের কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন নাসিরুদ্দিন পাটোয়ারী।

‎সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন লালমনিরহাটে একজন মন্ত্রী (আসাদুল হাবিব দুলু) রয়েছেন। তিনি মাফিয়া, বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারকে তিনি এখনো দেখতে আসেনি।

‎এছাড়াও তিনি লালমনিরহাটে-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের উদ্দেশ্যে বলেন, ভাই আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আপনার অনেক অবৈধ টাকা আছে। আসেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেন।


‎সীমান্তবর্তী আসনগুলোর সংসদ সদস্যদের মাদক চোরাকারবারিদের সাথে হাত আছে বলেও মন্তব্য করেন তিনি। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন মাদক ব্যবসায়ীদের সাথে এমপিদের সংযোগ না থাকলে তারা এত টাকা পায় কোথা থেকে?

‎সীমান্তে বিএসএফের গুলিতে মানুষের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে এনসিপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে নাসিরুদ্দিন পাটোয়ারী লালমনিরহাট ত্যাগ করবেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com