বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন সুন্দরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে জোরপূর্বক ১১ বছরের শিশুকে ধর্ষণ ; আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ  কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস” লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম’রদেহ উদ্ধার ‎ ২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোলরক্ষক? গোলের দেখা পেল না স্পেন, হট ফেভারিট স্পেনকে রুখে দিল পুচকে কেপ ভার্দে প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
সাবেক ডিজি সাব্বিরকে হ’ত্যা মামলায় গ্রে’প্তার দেখিয়ে কারাগারে প্রেরণ ‎

সাবেক ডিজি সাব্বিরকে হ’ত্যা মামলায় গ্রে’প্তার দেখিয়ে কারাগারে প্রেরণ ‎

খাজা রাশেদ,লালমনিরহাট।। সাবেক ডিজি সাব্বিরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

‎লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে, দেশে ঢোকার সময় আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে, লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগ করে, ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।



‎রবিবার (১৭ মে) বিকেলে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ হাজির করা হলে বিচারক মোঃ  আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

‎এর আগে গত, শনিবার সকালে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে, অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় তাকে আটক করে, পাটগ্রাম থানা পুলিশ। পরে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়।



‎পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময়ে, চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি মামলাও রয়েছে।

‎পুলিশ জানায়, গত শনিবার দহগ্রাম সীমান্ত হয়ে বাংলাদেশে ঢোকার পরে, তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট, সাতটি পাসপোর্ট এবং একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।

‎ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাকে, লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগ করে, ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


‎উল্লেখ্য,গত ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাট শহরের আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন সুমন খানের আলীশান বাড়িতে, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থীসহ ছয়জন পুড়ে মারা যান। এ ঘটনায় গত বছরের ২৭ মে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, লালমনিরহাট সদর থানার ছয়জন হত্যা মামলায় সাব্বির বিন শামসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com