বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
লালমনিরহাটে আইনজীবীকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি

লালমনিরহাটে আইনজীবীকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি

আইনজীবী জাকিউল হাসান রাসেল সিদ্দিক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে এবার সরাসরি হত্যার হুমকি দিয়ে এক আইনজীবীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপে একের পর এক মেসেজ ও কল দিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী জাকিউল হাসান রাসেল সিদ্দিকিকে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে ‘পরিণতি ভয়াবহ হবে’ বলেও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও এখন পর্যন্ত কোনো পুলিশি নিরাপত্তা পাননি বলে জানিয়েছেন আইনজীবী ।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৪ ও ১৫ এপ্রিল একটি মোবাইল নম্বর থেকে আইনজীবী জাকিউলের হোয়াটসঅ্যাপে একাধিক মেসেজ পাঠানো হয়। সেখানে ৫ দিনের মধ্যে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এমনকি হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও মেসেজে উল্লেখ করা হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে জানালে আরও বড় বিপদে পড়তে হবে বলেও ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগী আইনজীবী জাকিউল হাসান রাসেল সিদ্দিকি গণমাধ্যমকে বলেন, “আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলা হয়েছে, আমি নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা পরিচালনা করি। এ কারণে আমাকে ৫ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “লালমনিরহাট নিম্ন আয়ের মানুষের জেলা। এখানে অনেক অসচ্ছল মানুষের মামলা বিনা ফিতেও পরিচালনা করতে হয়। আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এখন আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি।”

জাকিউল হাসান জানান, হুমকিদাতাদের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ, কল রেকর্ড ও নম্বরের তথ্য জিডির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে হুমকির ঘটনায় আইনজীবী মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যেও।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বলেন, “ভুক্তভোগী আইনজীবী অনলাইনে জিডি এন্ট্রি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তবে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশি প্রোটেকশন দেওয়ার বিষয়টি জেলা পুলিশ সুপারের এখতিয়ারভুক্ত।”

স্থানীয় সচেতন মহলের দাবি, একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com