বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
আম পাড়ার আগেই ডাল ভেঙে পড়ে প্রাণ গেল কিশোর রোমানের

আম পাড়ার আগেই ডাল ভেঙে পড়ে প্রাণ গেল কিশোর রোমানের

ডেস্ক রিপোর্ট :: রাজবাড়ীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুরী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।


নিহত কিশোরের নাম রোমান সরদার (১৩)। রোমানের বাবার নাম নাছির সরদার। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তাদের বাড়ি বাড়াইজুরী গ্রামে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে রোমান আম পাড়তে বাড়ির একটি আম গাছে উঠে। আম গাছটি আকারে ছোট। উচ্চতা ১২ থেকে ১৫ ফুট। অসাবধানতার কারণে হঠাৎ গাছের মগডাল ভেঙে রোমান নিচে পড়ে আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোমানের চাচা সোহেল রানা বলেন, এভাবে মারা যাওয়ার বিষয়টি ভাবতে পারছি না। কারণ আমগাছটি আকারে তেমন বড় নয়।

আম পাড়তে গিয়ে কিশোর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনী ইউনিয়নের ইউপি সদস্য মো. নায়েব আলী। তিনি বলেন, আম গাছেল ডাল ভেঙে গাছ থেকে পড়ে একটি শিশু মারা গিয়েছে। গাছ থেকে মাটিতে পড়ার সময় ঘারে প্রচন্ড আঘাত পায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com