বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
কালিয়াকৈরে শেষ বয়সে প্রতারণার ফাঁদে নিঃস্ব এক আনসার সদস্যের পরিবার

কালিয়াকৈরে শেষ বয়সে প্রতারণার ফাঁদে নিঃস্ব এক আনসার সদস্যের পরিবার

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈরে দুই ভাইয়ের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। জমি কেনার স্বপ্ন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত আনসার সদস্যের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ আবুল বাসার। জীবনের পুরো সঞ্চয় আর পেনশনের অর্ধেক টাকা হারিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের কামারিয়া এলাকার হানিফ আলী ও আলী হোসেনের কাছে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ধাপে ধাপে ১৫ শতাংশ জমি কেনার জন্য বায়না বাবদ মোট ৩৮ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন অবসরপ্রাপ্ত আনসার সদস্য মোঃ আবুল বাসার। দীর্ঘদিন ধরে টাকা লেনদেনের পর ২০২০ সালের ১৫ মে জমি রেজিস্ট্রির দিন নির্ধারণ করা হয়।

কিন্তু নির্ধারিত দিনে অভিযুক্ত আলী হোসেন, হানিফ আলী, নজরুল ইসলাম ও ইমরান হোসেন দলিল লেখক আব্দুর রহমানের অফিস থেকে হঠাৎ কৌশলে পালিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।


পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে অভিযুক্তরা আবুল বাসারকে ১৫ শতাংশ জমির দখল বুঝিয়ে দিলেও কিছুদিন পর জানায়, তাকে পুরো ১৫ শতাংশ নয়, দেওয়া হবে মাত্র সাড়ে ৭ শতাংশ জমি। এরপর আরও সময় পার হলে পুরো জমি রেজিস্ট্রি করে দিতেও অস্বীকৃতি জানায় তারা।

ভুক্তভোগী আবুল বাসার জানান, দেশের নিরাপত্তায় চাকরি করে জীবনের সব সঞ্চয় আর পেনশনের অর্ধেক টাকা জমিয়ে শেষ বয়সে একটু নিশ্চিন্তে থাকার আশায় জমি কিনতে চেয়েছিলেন তিনি। কিন্তু এখন প্রতারণার শিকার হয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com