বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
তিস্তা টোলপ্লাজায় প্রায় ২কোটি টাকার সমপরিমাণ ইউএস ডলারসহ যুবক আটক

তিস্তা টোলপ্লাজায় প্রায় ২কোটি টাকার সমপরিমাণ ইউএস ডলারসহ যুবক আটক

প্রতিনিধি :: লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ মো. লিখন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

​বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার লিখন কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার মো. নুরনবী সরকারের ছেলে।

​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।

​তল্লাশিকালে লিখনের শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। এর মধ্যে ১০০ ডলারের ১৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে।

​পুলিশ জানায়, জব্দ করা এসব বৈদেশিক মুদ্রার বিষয়ে যথাযথ কোনো নথি দেখাতে পারেননি ওই যুবক। জনসমক্ষে ও সাক্ষীদের উপস্থিতিতে এই বিপুল পরিমাণ মুদ্রা জব্দ করা হয়েছে।

​ওসি আরও জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com