বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট শহরের বাবুপাড়ায় স্বামীকে গলা কে’টে হ’ত্যা চেষ্টা,আ’টক স্ত্রী  হাসপাতালে ‎ সুন্দরগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, মৃত্যু মিছিলে যোগ হলো আরও এক প্রাণ পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার
লালমনিরহাট শহরের বাবুপাড়ায় স্বামীকে গলা কে’টে হ’ত্যা চেষ্টা,আ’টক স্ত্রী  হাসপাতালে ‎

লালমনিরহাট শহরের বাবুপাড়ায় স্বামীকে গলা কে’টে হ’ত্যা চেষ্টা,আ’টক স্ত্রী  হাসপাতালে ‎

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট শহরের পৌরসভা এলাকার বাবুপাড়া এলাকায়, হৃদয় ইসলাম (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে, তার স্ত্রী উম্মে জান্নাত সাথী’র (১৯) বিরুদ্ধে। তবে এ ঘটনায় স্বামীর বিরুদ্ধেও, পাল্টা অভিযোগ তুলেছেন স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


‎বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে শহরের বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক হৃদয় ওই এলাকার এরশাদ মিয়ার ছেলে বলে জানা গেছে।

‎আহত যুবক হৃদয়ের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদিন আগে বাবার বাড়ি থেকে, স্বামীর বাড়িতে ফেরেন সাথী। বুধবার সকালে হঠাৎ হৃদয়ের চিৎকার শুনে, তার মা ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে, প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে, অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।



‎ঘটনার পর এলাকাবাসী সাথীকে ঘরে আটকে রেখে, পুলিশে খবর দেয় । সদর থানা পুলিশ এসে
‎উম্মে জান্নাত সাথীকে হেফাজতে নেয়। ঐ সময়, বোরকা পরিহিত থাকায় প্রথমে তার শরীরে, কোনো আঘাত দেখা যায়নি। পরে নারী পুলিশ ও শ্বশুরবাড়ির স্বজনদের উপস্থিতিতে, তল্লাশি চালিয়ে তার শরীরে ও ক্ষতের চিহ্ন পাওয়া যায়। এরপর তাকেও, লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

‎হৃদয়ের পরিবারের দাবি, ঘুমন্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করেছেন তার স্ত্রী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অন্যদিকে, স্ত্রীর পক্ষ থেকেও পাল্টা আঘাতের অভিযোগ তোলা হয়েছে।



‎এ বিষয়ে, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে, প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।’
‎উভয় পক্ষ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com