বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন সুন্দরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে জোরপূর্বক ১১ বছরের শিশুকে ধর্ষণ ; আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ  কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস” লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম’রদেহ উদ্ধার ‎ ২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোলরক্ষক? গোলের দেখা পেল না স্পেন, হট ফেভারিট স্পেনকে রুখে দিল পুচকে কেপ ভার্দে প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ

কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ

ডেস্ক রিপোর্ট :: ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে এক মহিষ ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। গোলাপি রঙের এলবিনো জাতের বিশালাকৃতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানান বয়সী মানুষ।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন কোরবানির পশুর ভিড়ের মধ্যেও আলাদা নজর কাড়ছে গোলাপি রঙের মহিষটি। সাড়ে তিন বছর বয়সী মহিষটির মাথার সামনের অংশে তুলনামূলক বড় চুল থাকায় অনেকেই এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল খুঁজে পাচ্ছেন। সে কারণেই খামার কর্তৃপক্ষ এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামারের কর্মচারীদের সঙ্গে কথা বলে জান যায়, গত বছরের কোরবানির ঈদের প্রায় এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। এরপর থেকে বিশেষ পরিচর্যায় খামারে লালন-পালন করা হচ্ছে। এরই মধ্যে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে ঢাকার এক ক্রেতার কাছে মহিষটি বিক্রি করা হয়েছে। ঈদুল আজহার আগে সেটি বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।

মহিষটি দেখতে এসেছেন লাবিবা জাহান। তিনি বলেন, ‌“মানুষজনের কাছ থেকে শুনে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে এলাম। তাকে দেখে ডোনাল্ড ট্রাম্পের মতোই মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের চুলের যে স্টাইল, মহিষটিরও এরকম চুলের স্টাইল রয়েছে। আমার কাছে দেখে ভালো লাগছে।”

তাহমিনা আরবি নামের আরেকজন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখে ভালো লাগছে। ডোনাল্ড ট্রাম্পের চুলের যে স্টাইল, শরীরের যে রং, মহিষটিরও একইরকম চুল ও গায়ের রং।

খামারের কর্মচারী মো. পারভেজ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষ ভিড় করছেন। কেউ কেউ কিনতে আগ্রহ দেখালেও সেটি আগেই বিক্রি হয়ে গেছে।

মহিষটির খাবারের তালিকায় রয়েছে ১২ ধরনের খাদ্যমিশ্রিত ঘাস, ভুট্টা ও ভুসি। পাশাপাশি বিশেষ পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, “এটি এলবিনো জাতের মহিষ। এর ওজন ৭০০ কেজির বেশি। মাথার সামনের দিকে চুল থাকায় আমার ছোট ভাইয়ের মনে হয়েছে, এটি দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো। পরে সেখান থেকেই নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।”

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া বলেন, ‘জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় এবার উদ্বৃত্ত পশু রয়েছে। স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই নিশ্চিত করতে ১৯০ জন পেশাদার ও ৩১৫ জন মৌসুমি কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এসব টিম অসুস্থ পশু শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা দিতে দায়িত্ব পালন করবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com