বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী নেতার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী নেতার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী শিক্ষা বোর্ডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ উঠেছে বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবের বিরুদ্ধে। নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ এবং নানা অনিয়মের মাধ্যমে তিনি এখন কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। সাধারণ একজন ‘রেকর্ড সাপ্লাইয়ার’ হয়েও তার এই ‘আলাদিনের চেরাগ’ প্রাপ্তি নিয়ে বোর্ডের ভেতরে ও বাইরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডে ৬৬ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অভিযোগ উঠেছে, এই স্থায়ী করার নেপথ্যে মাহবুব বড় ধরনের আর্থিক লেনদেনে জড়িয়েছেন। নিজের আত্মীয়স্বজন ছাড়াও বিপুল অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের স্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী মহলে গুঞ্জন রয়েছে, এই নিয়োগ বাণিজ্য থেকে তিনি কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি নিজের মেয়েজামাতাসহ ঘনিষ্ঠ অনেককেই তিনি নিয়োগ দিয়েছেন।

বোর্ডের একজন সাধারণ রেকর্ড সাপ্লাইয়ার হিসেবে কর্মরত থাকলেও মাহবুবের জীবনযাত্রায় দেখা গেছে রাজকীয় বিলাসিতা। রাজশাহীর অভিজাত এলাকায় বহুতল ভবন, দামি গাড়ি এবং বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তির পাহাড় গড়েছেন তিনি। একজন সরকারি কর্মচারীর সীমিত আয়ে কীভাবে এত অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হওয়া সম্ভব, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মাহবুবের দুর্নীতির ফিরিস্তি অবশ্য নতুন নয়। এর আগেও তাঁর জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা পড়েছিল। তবে অজ্ঞাত কারণে সেই তদন্তের গতি থমকে যায়। এবার ৬৬ জনের নিয়োগ স্থায়ী করার ঘটনাকে কেন্দ্র করে তার সেই পুরনো দুর্নীতির ফাইল আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

​অভিযোগ রয়েছে, ইউনিয়নের পদের প্রভাব খাটিয়ে মাহবুব বোর্ডে নিজের একটি ‘স্বর্গরাজ্য’ কায়েম করেছেন। তাঁর মতের বিরুদ্ধে কেউ গেলে তাকে নানাভাবে হয়রানি ও হেনস্তার শিকার হতে হয়। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে তিনি দিনের পর দিন এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন বোর্ডের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে মাহবুবের অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করে তাঁকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

এসব অভিযোগের বিষয়ে জানতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com