মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণ ও যৌন হয়রানীর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।
রবিবার সকালে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অভিভাবক, এলাকাবাসী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
অভিভাবকরা বলেন, শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
Leave a Reply