বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট
বন্ধ চিনিকল চালুর উদ্যোগ নিতে চায় সরকার: শিল্পমন্ত্রী

বন্ধ চিনিকল চালুর উদ্যোগ নিতে চায় সরকার: শিল্পমন্ত্রী

অনলাইন ডেক্স :: দেশের বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে চায় সরকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশের ১৫টি চিনিকলের মধ্যে বর্তমানে ৬টি বন্ধ রয়েছে। এসব মিল চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রাজস্ব আয় বাড়বে এবং শ্রমিকদের কর্মসংস্থানও টিকিয়ে রাখা সম্ভব হবে।


শনিবার (৯ মে) দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন এবং আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বন্ধ মিলগুলো চালু করা গেলে সরকার ও সাধারণ মানুষ উভয়ই উপকৃত হবে। একই সঙ্গে মিলগুলোর কারণে সৃষ্ট ঋণ পরিশোধের সুযোগও তৈরি হবে।

তিনি আরও বলেন, চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট আখচাষি ও শ্রমিকদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মিলগুলো যেন লাভজনকভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় না ঘটে, সেদিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। মিলগুলোর সংস্কার, আধুনিকায়ন এবং বিকল্প ব্যবস্থার বিষয়গুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পঞ্চগড় সুগার মিল এই এলাকার মানুষের আবেগের জায়গা। শুধু পঞ্চগড় নয়, দেশের প্রতিটি শিল্পাঞ্চলের মানুষের কাছেই তাদের নিজস্ব শিল্প-কারখানা আবেগের বিষয়। কারণ এসব প্রতিষ্ঠানের সঙ্গে মানুষের কর্মসংস্থান ও জীবিকার সম্পর্ক রয়েছে।

এর আগে বিএসএফআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানসহ মিল সংশ্লিষ্টরা।


এসময় দ্রুত বন্ধ চিনিকল চালুর দাবিতে শিল্পমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন মিলের শ্রমিক ও কর্মচারীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com