বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিশ্ব মা দিবস, নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’ বন্ধ চিনিকল চালুর উদ্যোগ নিতে চায় সরকার: শিল্পমন্ত্রী স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান শার্শায় এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা, প্রধান শিক্ষকসহ দুজন কারাগারে চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক বিএনপি অবস্থান বদলেছে, জনগণের রায় অস্বীকার করছে: গোলাম পরওয়ার লালমনিরহাটে বৃদ্ধকে গাছে বেঁ’ধে মধ্যযুগীয় কা’য়দায় নি’র্যাতন আজ পুরো রাত জাগার দিন, কিভাবে উপভোগ করবেন আপনি? লজ্জা ঢাকতে নবজাতকের গলা কেটে ফেলা হয় পুকুরে, মা-বাবা আটক একমাত্র ডাক্তার ৩ মাসের ছুটিতে, লালমনিরহাটের তিন উপজেলা চিকিৎসা থেকে বঞ্চিত
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

‎​ডেস্ক রিপোর্ট :: চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে, জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের একটি টিম, বিশেষ অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে।

‎ শনিবার (০৯ মে, ২০২৬) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামস্থ এলাকায়, এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে- ডিএনসির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিকে হাতেনাতে আটক করে।
‎​
‎​গ্রেফতারকৃত আসামির নাম মোসাঃ শিউলি আক্তার মদিনা (৪২)। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামের মৃত. তাহিরের মেয়ে।
‎​
‎​অভিযানকালে আসামির হেফাজত থেকে, অবৈধ মাদকদ্রব্য ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
‎​


‎​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদি হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে,গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

‎​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com