বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা
পঞ্চগড়ের জগদল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের জগদল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:: পঞ্চগড় সদর উপজেলার ৩নং সদর ইউনিয়নের  জগদল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে আগামী সাত দিনের জন্য গরু জবাই ও মাংস বিক্রয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ঘটনায় বাজারজুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এবং স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।

শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মেনজি।

অভিযানকালে বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে গরুর মাংস সংরক্ষণ ও বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে আরও দুই ব্যবসায়ীকে সাত দিনের জন্য গরু জবাই ও মাংস বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন। তবে অভিযানের সময় বাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মেনজি বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।”

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।a


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com