ডেস্ক রিপোর্ট ;; রংপুরে বদরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষন অভিযোগে বুলুমিয়া নামে এক যুবককে আটক করেছেন পুলিশ। আজ ভোররাতে উপজেলা মধুপুর ইউনিয়ন ধর্মপুর নয়াপাড়া গ্রাম থেকে বুলু মিয়াকে আটক করেছেন পুলিশ। আটক বুলু মিয়া একই গ্রামের মৃত আতিয়ার ছেলে।
ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর থেকে বুলু মিয়া বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।এরপর নিজ এলাকায় ছাড়াও অন্য জায়গায় নিয়ে যেয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বুলু মিয়া। একপর্যায়ে তাকে আমি বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে সে আমাকে বিয়ে করবে না বলে জানান। ভুক্তভোগী মেয়েটি আরো জানান,পরে বিষয়টি আমি বাবা, মাকে জানাই।তারা বুলুকে বিয়ের জন্য বললে এড়িয়ে যান। পরে বদরগঞ্জ থানায় আমি বুলু মিয়ার নামে মামলা করি।
বদরগঞ্জ থানার এসআই অনন্ত বর্মন জানান,এক কিশোরীকে ধর্ষন অভিযোগে অভিযুক্ত বুলুমিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply