বিজ্ঞাপন:
রাজারহাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা র যোগদান

রাজারহাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা র যোগদান

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার:: কুড়িগ্রামের রাজারহাটে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বদলি জনিত বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা তাসনিম এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৮এপ্রিল) বিকেলে রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনের নেতৃত্বে এ শুভেচ্ছা পর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান ও মোজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রতন রায়, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রাজু, তথ্য সম্পাদক আকবর আলী, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে তানজিলা তাসনিম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা।কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত। রাজারহাটে যোগদানের আগে তিনি রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি কক্সবাজার সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে তানজিলা তাসনিম রাজারহাট উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com