বিজ্ঞাপন:
লালমনিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দসহ আটক ৩ জন

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দসহ আটক ৩ জন

লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৬১১ বোতল ভারতীয় মাদক উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল সকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের চন্দ্রপুর উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামি মোঃ সাইফুল ইসলাম (প্রকাশ) সুজন, পিতা-ইয়াকুব আলী এর বসতবাড়ি থেকে ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইফুল ইসলাম সুজন (২০), পিতা-মোঃ ইয়াকুব আলী, ২। মোঃ মতিউল ইসলাম (৩০), পিতা-মৃত ফজলুল হক, উভয় চন্দ্রপুর, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট এবং ৩। মোঃ স্বপন মিয়া (৩৮), পিতা-মোঃ মফিজুল খান, সাং-উত্তর দলগ্রাম, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com