বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:

বিসমিল্লাহির রাহমানির রাহিম
​বাসা ভাড়ার চুক্তিপত্র
​১ম পক্ষ (মালিক):
১। মোঃ খায়রুল হুদা, পিতা-মৃতঃ নুরুল হুদা
২। মিসেস সুফিয়া বেগম, স্বামী- মোঃ খায়রুল হুদা
গ্রামঃ খোর্দ্দসাপটানা
ডাকঘরঃ লালমনিরহাট সদর
থানা ও জেলাঃ লালমনিরহাট।

​২য় পক্ষ: (ভাড়াটিয়া):
মোঃ রাশেদুল ইসলাম রাশেদ
পরিচালক
শিবরাম আদর্শ পাবলিক স্কুল
পিতা-মল্লিক উদ্দীন
মাতা-আয়শা বেগম
গ্রামঃ শিবরাম, ডাকঘরঃ ছাইতানতলা
থানা-সুন্দরগঞ্জ, জেলাঃ গাইবান্ধা।
জাতীয় পরিচয়পত্র নং-৪২০৩৬০৩৬০২

​ভাড়া প্রদানকৃত বাসার বর্ণনা :-
লালমনিরহাট শহরস্থ সার্কিট হাউসের উত্তরে খোর্দ্দসাপটানা মৌজার দাগ নং পুরাতন-৬২১, ৬২২, ৬২৭/১১৮৯ খতিয়ান নং আর এস-১২১, ১৬৭, ১২৭ এ অবস্থিত ছয় কক্ষ বিশিষ্ট একতলা বিল্ডিং বাড়ী এবং ছয় কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়ী। যার হাল খতিয়ান নং-১২৫৮, জেএল নং- ১৯, হোল্ডিং নং- এস/৮৮ এবং নতুন দাগ নং-৫৫৪৪, ৫৫৪৫, ৫৫৪৬, ৫৫৪৭।
​আমরা প্রথম ও দ্বিতীয় পক্ষ উভয়ই একমত হয়ে নিম্নলিখিত শর্তাবলী মেনে নিয়ে সাক্ষীদের উপস্থিতিতে ০১/০১/২০২৪ খ্রিঃ তারিখ হতে অত্র বাসা ভাড়ার চুক্তিপত্র সম্পাদন করলাম, যা ১ জানুয়ারি/২০২৪ হতে ৩১ ডিসেম্বর ২০২৭ খ্রিঃ তারিখ পর্যন্ত সময়ের জন্য কার্যকর হবে।

​শর্তাবলী:
​১। আমরা ১ম পক্ষ উপরে বর্ণিত তফসিলে আমাদের নিজের জমিতে অবস্থিত একটি ছয় কক্ষ বিশিষ্ট একতলা বিল্ডিং বাড়ী এবং ছয় কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়ী ২য় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ০১ জানুয়ারি ২০২৪ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মাসিক ভাড়া ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার) টাকা, ০১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা, ০১ জানুয়ারি ২০২৬ হতে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৩৭,০০০/-(সাঁইত্রিশ হাজার) টাকা। ০১ জানুয়ারি ২০২৭ হতে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩৯,০০০/-(ঊনচল্লিশ হাজার) টাকা ভাড়া নির্ধারণ করে ২য় পক্ষের নিকট ভাড়া প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো।

০১ জানুয়ারি ২০২৮ হতে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত ৩৯,০০০/-(ঊনচল্লিশ হাজার) টাকা। ০১ জানুয়ারি ২০২৯ হতে ৩১ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা এবং ১ জানুয়ারি ২০৩১ হতে ৩১ ডিসেম্বর ২০৩২ পর্যন্ত ৪১,০০০ ( একচল্লিশ হাজার) টাকা ভাড়া নির্ধারণ করে ২য় পক্ষের নিকট ভাড়া প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো।

_____________

পাতা নং-০২
​২। ২য় পক্ষ প্রথম পক্ষকে জামানত বাবদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জামানত বাবদ প্রদান করলেন। যা ভাড়ার মেয়াদ শেষে সম্পূর্ণ সুদ বিহীন ফেরতযোগ্য।
​৩। ৩১ ডিসেম্বর ২০২৭ বাসা ভাড়ার মেয়াদ শেষে উভয়পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে পুনঃরায় নির্ধারণ পূর্বক বাসা ভাড়ার চুক্তিপত্র নবায়ন করা যাবে।
​৪। বাসাটি ২য় পক্ষ স্কুল (আবাসিক স্কুল/বোর্ডিং সেন্টার) এর কার্যক্রম ছাড়া অন্যকোন আইন বিরোধী কার্যক্রম চালাতে পারবেন না।
​৫। ১ম পক্ষ কর্তৃক তফসিল বর্ণিত বাড়ীটিতে বৈদ্যুতিক মিটার সংযোগ দেওয়া আছে। উক্ত বৈদ্যুতিক মিটার মূলে ও অবস্থিত বিদ্যুতের বিল প্রতিমাসের নির্ধারিত তারিখের মধ্যে ২য় পক্ষ পরিশোধ করবেন এবং পরিশোধিত বিদ্যুৎ বিলের কপি ১ম পক্ষকে বুঝিয়ে দিবেন।
​৬। কোন কারণে পরপর ০৩ (তিন) মাসের ভাড়া ও বিদ্যুৎ বিল বকেয়া হলে ৪র্থ মাসের ১ম সপ্তাহে ২য় পক্ষ বাসা ছেড়ে দিতে বাধ্য থাকবেন এবং ১ম পক্ষ জামানত থেকে বাসা ভাড়াসহ বকেয়া বিদ্যুৎ বিল কর্তন করে নিবেন।
​৭। উল্লেখ্য যে, ২য় পক্ষ ভাড়া রশিদে স্বাক্ষর/টিপসহি যথাসময়ে প্রদানার্থে তার প্রতিনিধির নিকট হতে রেজিষ্টারের বইতে স্বাক্ষর গ্রহণের মাধ্যমে/রশিদের মাধ্যমে ১ম পক্ষকে প্রদান করিবেন।
​৮। ০১-১৫ তারিখের মধ্যে চলতি মাসের বাসা ভাড়া ২য় পক্ষ কিংবা তার প্রতিনিধির নিকট হতে রেজিষ্টারের বইতে স্বাক্ষর গ্রহণের মাধ্যমে/রশিদের মাধ্যমে ১ম পক্ষকে প্রদান করিবেন।
​৯। ২য় পক্ষ উক্ত বাসা নিজে ছাড়া অন্য কারো নিকট হস্তান্তর/সাবলেট বা ব্যবহারের অনুমতি দিতে পারবেন না।
​১০। উক্ত বাসায় কোন প্রকার অবৈধ মালামাল রাখা যাবে না। অবৈধ/অসামাজিক কার্যকলাপ করা যাবে না। এরূপ অবৈধ মালামাল রাখলে বা অসামাজিক কার্যকলাপ করলে তার দায়-দায়িত্ব ২য় পক্ষকে বহন করতে হবে।
​১১। উক্ত বাসার চুক্তিকালের মেয়াদের মধ্যে ২য় পক্ষ কর্তৃক বাসার কোন প্রকার ক্ষতি সাধিত হলে ২য় পক্ষ তার ক্ষতিপূরণ দিতে বা নিজ খরচে তা মেরামত/প্রতিস্থাপন করে দিতে বাধ্য থাকবেন। চুক্তির মেয়াদের মধ্যে বিশেষ কারণে যদি ২য় পক্ষকে বাসা ছেড়ে দেয়ার বা ফেরত দেয়ার প্রয়োজন হলে তা ০৩ (তিন) মাস পূর্বে লিখিত/মৌখিক ভাবে জানিয়ে উক্ত বাসা ছেড়ে দিতে বা ১ম পক্ষ ফেরত নিতে পারবেন। এতে কোন পক্ষের আপত্তি থাকবে না।
​_________

পাতা নং-০৩
​১২। বাসা ভাড়ার চুক্তিপত্রের মূলকপি ১ম নিকট এবং ফটোকপি ২য় পক্ষের নিকট থাকবে।
​১৩। ২য় পক্ষ বাসাভাড়ার সময় যে ব্যবহার্য জিনিসপত্র রূবে বাসা ছাড়ার সময় তা ১ম পক্ষকে রূবে দিবেন।
​১৪। ১ম পক্ষের অনুমতি ছাড়া ২য় পক্ষ ভাড়াকৃত বাসা বা জমিতে কোন প্রকার পরিবর্তন/পরিবর্ধন করতে পারবেন না।

​১ম পক্ষের স্বাক্ষর :
১।
২।

​২য় পক্ষের স্বাক্ষর :
১।

​সাক্ষীগণের স্বাক্ষর :
১।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com