বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
থোকায় থোকায় ইউক্রেন জাতের আঙুরে বদলে গেছে গাজীপুরের চিত্র পাম্পে পাম্পে হাহাকার, তেলের জন্য দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা সারা দেশে চাঁদাবাজ গডফাদার ৬৫০, দিশেহারা ব্যবসায়ীরা; জনমনে ক্ষোভ যুদ্ধের প্রভাব: প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতিতে চাপে বাংলাদেশ গাইবান্ধায় পরিবার রাজি না হওয়ায় বিষপানে তরুণীর মৃত্যু, প্রেমিক হাসপাতালে পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও রায় অমান্যের অভিযোগ ও সংবাদ সম্মেলন চরফ্যাশনে সিঁড়ির রেলিংয়ে আটকে পড়া শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের সদর উপজেলার জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দোকানঘর অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার(০৪/০৪/২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান অভিযোগ করে বলেন, ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের উন্নয়ন তহবিল গঠনের লক্ষ্যে জগদল বাজারে ৬২টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক ১৭টি দোকানঘর দখল করে নেয়। তারা পূর্বের ভাড়াটিয়াদের উচ্ছেদ করে দোকানগুলোতে তালা লাগিয়ে দেয় এবং পরবর্তীতে নিজেদের দাবি করে ইচ্ছামতো ভাড়া আদায় শুরু করে।


তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি দোকানের ব্যবসায়ীরা বেকার হয়ে পড়েছেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম সচল রাখতে দ্রুত দোকানঘরগুলো পুনরুদ্ধার এবং অবৈধ দখলমুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম, প্রাক্তন প্রধান শিক্ষক এইচ. এম. একরামুল হক, সমাজসেবক মকছেদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com