বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার

গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার

সাহাজুদ্দিন সরকার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শফিকুল ইসলাম ওরফে বুলবুল হত্যার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দুই আসামিকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাখালিয়াচালার মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন মাসুদ (২৩) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে রিপন হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল শুক্রবার রাতে সফিপুর আনসার একাডেমি সংলগ্ন এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারী শফিকুল ইসলাম বুলবুলকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। পরে তার মরদেহ আনসার একাডেমির এক নম্বর গেটের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশের ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতন জন্য গাজীপুর মর্গে প্রেরণ করেন। পরে নিহাতের ছেলে শ্রাবন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে সফিপুরের বউবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে হত্যা মামলা আসামিদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করে।
   
নিহত বুলবুল রাত ১০টার দিকে সফিপুর ফ্লাইওভারের নিচে তার স্ত্রী ফরিদাকে কর্মস্থল থেকে আনার জন্য অপেক্ষা করে। এ সময় একদল দুর্বৃত্তরা অটোরিকশায় এসে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক পর্যায়ে বাধা দিলে তাকে টানা হেঁচড়া করে। পরে বাম হাতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  আহত অবস্থায় বুলবুল দৌড়ে যাওয়ার সময় আনসার একাডেমির সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি খাদে পড়ে মৃত্যুবরণ করেন। গত শনিবার সকাল ছয়টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞতানামা ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্ত্রী সন্তানরা থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন‌। এ ঘটনায় নিহতের ছেলে শ্রাবণ বাদী হয়ে কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করে।


মামলার পর কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের (পিপিএম) দিক-নির্দেশনায় পুলিশের চৌকশ একটি টিম বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উপজেলার সফিপুর বউবাজার এলাকায় রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আফজাল হোসেন মাসুদ ও রিপন হোসেন নামে দুই যুবককে গ্রেফতার করে। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কালিয়াকৈর থানার (ওসি) শহিদুল ইসলাম জানান, ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারীর হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com