বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট :: রংপুরের গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে ছাহেরা বানু (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বড়বিল ইউনিয়নে। মৃত ছাহেরা বানু দক্ষিণ পানা পুকুর চৌধুরীপাড়া (দোলাপাড়া) গ্রামের বাসিন্দা সাহেব আলীর স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় ছাহেরা বানু প্রতিবেশী মরিয়ম বেগমের মাধ্যমে পার্শ্ববর্তী বাজার থেকে আপেল, কমলাসহ বিভিন্ন ফল আনান। পরে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তিনি তার দুই নাতনী শাহাজাদী খাতুন (৮) ও স্নেহা খাতুনের (৬) হাতে ফল দিয়ে বাইরে গিয়ে খেতে বলেন এবং তাদের বাড়ির বাইরে পাঠিয়ে দেন।

দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দুই নাতনী ঘরে ফিরে এসে তাদের নানিকে ডাকাডাকি করে। ঘরের দরজা বন্ধ পেয়ে তারা টিনের দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে তাকে ঘরের বাঁশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরিবার ধারণা করছে, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে সবার অজান্তে তিনি আত্মহত্যা করেন।

উক্ত ঘটনার সময় তার স্বামী মো. সাহেব আলী সকাল আনুমানিক ৭টার দিকে পার্শ্ববর্তী এলাকায় নির্মাণ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান।

এ প্রসঙ্গে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com