বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত

হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটের হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক রুহুল আমীনের মোটরসাইকেলের ধাক্কায় হাজেরা বেগম নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। 


‎বুধবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার নওদাবাস এলাকায় এসআই রুহুল আমীন ও দুই কনস্টেবলসহ বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মহিলাকে ধা-ক্কা দেয়! এতে, মহিলা গুরুতর আহত হলে স্থানীয়রা ওই বৃদ্ধাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
‎পরে সেখানে, চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাজেরা বেগম মারা যান। নিহত ওই বৃদ্ধা মহিলা টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী এলাকার আব্দুল মজিদের স্ত্রী।  

‎ঐ সময় এসআই রুহুল আমীনসহ তার দুই কনস্টবল গুরুতর আহ-ত হন! তারা হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন। 


‎এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com