বিজ্ঞাপন:
সুন্দরগঞ্জ পৌর শহরের রাস্তায় শুকরের পাল, দুর্ভোগের অভিযোগ

সুন্দরগঞ্জ পৌর শহরের রাস্তায় শুকরের পাল, দুর্ভোগের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে অবাধে শুকরের পাল চলাচল করায় পরিবেশ ও জনদুর্ভোগের অভিযোগ উঠেছে। এতে সকালে চলাচলে ভোগান্তি ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক পরিষ্কার করলেও কিছুক্ষণের মধ্যেই শুকরের পাল রাস্তায় ঘুরে বেড়িয়ে আবারও পরিবেশ নোংরা করে ফেলছে। এতে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ বিষয়ে মিজানুর রহমান মিজান নামের এক স্থানীয় সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, প্রতিদিন সকালে পৌর শহরের রাস্তায় শুকরের পাল নিয়ে আসা হয়, যা দেখতে দৃষ্টিকটু এবং দুর্গন্ধের কারণে চলাচল ব্যাহত হয়। তিনি পৌর এলাকার ভেতরে শুকর প্রবেশ ও চরানো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়রা জানান, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইফফাত জাহান তুলি বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরইসআর/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com