বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
‎হবু স্ত্রীর সাথে প্র/তারণা! প/র্নোগ্ৰাফি মা’মলায় হবু স্বামী গ্রেফ/তার

‎হবু স্ত্রীর সাথে প্র/তারণা! প/র্নোগ্ৰাফি মা’মলায় হবু স্বামী গ্রেফ/তার

স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতা’রণার অভিযোগে প/র্ণোগ্রাফি মা’মলায় হবু স্বামীকে গ্রে’প্তার করেছে।

‎র‌্যাব-৯ জানায়, জেলার সদর উপজেলার রায়শ্রী এলাকার এক নারী একটি বেসরকারি ব্যাংকের ‘এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’। তার সাথে পর্তুগাল প্রবাসী উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (৩৫) নামের একজনের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়।


‎ এক পর্যায়ে, সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এই নারী তখন উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে তার পরিবারের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

‎পরবর্তী সময়ে, দুই পরিবারের মধ্যে যোগাযোগ শুরু হয়। ২০২৪ সালের ১৪ই জুন উজ্জ্বল চন্দ্র বিশ্বাসের মা ও বোন পাত্রীর বাড়িতে গিয়ে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী পাত্রীর আশীর্বাদ সম্পন্ন করেন। অতঃপর পাত্র ও পাত্রীর মধ্যে স্বামী-স্ত্রীর ন্যায় সম্পর্ক গড়ে উঠে।

‎তাদের মধ্যে ফেসবুক ও হোয়াটসএপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ শুরু হয়। এই সুযোগে, পাত্র কৌশলে পাত্রীর খোলামেলা কিছু ছবি তুলে নেয়।

‎সম্পর্কের এক পর্যায়ে হবু স্বামী হবু স্ত্রীর কাছে ‘রেসিডেনসি কার্ডের’ জন্যে ১০ লাখ টাকা দাবি করে। সেই সাথে হুমকি দেয়, টাকা না দিলে সে অন্যত্র বিয়ে করবে এবং ইতোপূর্বে কৌশলে তোলা হবু স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবে ও আত্মীয়-স্বজনদের নিকট পাঠাবে। তাতেও ফল না হওয়ায় উজ্জ্বল চন্দ্র বিশ্বাস দেশে এসে গত ১২ই মার্চ অন্যত্র বিয়ে করে ফেলে। এছাড়া,কিছু ছবি তার ফেসবুক আইডি থেকে প্রচার করে।

‎এ ঘটনায় আশীর্বাদ সম্পন্ন পাত্রীর মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি পর্ণোগ্রাফি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে, আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল রবিবার (১২ই এপ্রিল) আনুমানিক রাতে মৌলভীবাজার পৌর এলাকার উত্তর কলিমাবাদ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামি উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে (৩৫) পিতা উদ্ধব চন্দ্র বিশ্বাস, উত্তর কলিমাবাদ, মৌলভীবাজার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

‎পরবর্তীতে, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com