বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
গাইবান্ধায় গরুর খামারে পাওয়া গেল ৪০০ লিটার পেট্রোল

গাইবান্ধায় গরুর খামারে পাওয়া গেল ৪০০ লিটার পেট্রোল

ডেস্ক রিপোর্ট ::গাইবান্ধার সাঘাটার দুটি স্থান থেকে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তেল মজুতের দায়ে দুই জনকে জেল ও জরিমানা করা হয়।


আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাটভরতখালি ও পদুমশহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবির।

জানা যায়, অবৈধভাবে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাট ভরতখালি বাজারের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। আটক করা হয় দোকান মালিক আবুল কালাম আজাদ আহাদকে।


এরপর পদুমশহর ইউনিয়নের স্কুলের বাজার এলাকার একটি গরুর খামার থেকে ৮৫০ লিটার পেট্রোল জব্ধ করা হয়। আটক করা হয় খামারের মালিক সুজা মিয়াকে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল কালাম আজাদ আহাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং সুজা মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


পরে জব্দকৃত এসব তেল ট্যাগ অফিসার নিয়োগ করে উপস্থিত মোটরসাইকেল চালকদের মাঝে বিক্রি করা হয়।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবির জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে তাদের জেল জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com