বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
রংপুরসহ ৮ বিভাগে রাতেই কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

রংপুরসহ ৮ বিভাগে রাতেই কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

ডেস্ক রিপোর্ট :: দেশের রাজধানী ঢাকাসহ সবকটি বিভাগে রাতের মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এই ঝড়ের প্রভাব দেখা যেতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বিডব্লিউওটি (BWOT) বিকেলে এক বার্তায় জানায়, ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে সৃষ্ট বজ্রমেঘ পশ্চিমবঙ্গে প্রবেশ করে শক্তিশালী কালবৈশাখীতে রূপ নিতে পারে। পরবর্তীতে সেটি বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে দেশে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে।

পরিস্থিতি বিবেচনায় রাতে নৌপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঝড়ের লক্ষণ দেখা দিলে নৌযানগুলোকে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com